শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গোবিন্দগঞ্জের হাইওয়ে থানা পরিদর্শন করলেন বগুড়া রিজিয়নের নবাগত পুলিশ সুপার,মুনশী শাহাবুদ্দীন

logoমোস্তফা মিয়াসোমবার, ৩১ মে ২০২১, রাত ২:৪৭ সময় 0346
গোবিন্দগঞ্জের হাইওয়ে থানা পরিদর্শন করলেন বগুড়া রিজিয়নের নবাগত পুলিশ সুপার,মুনশী শাহাবুদ্দীন

গোবিন্দগঞ্জের হাইওয়ে থানা পরিদর্শন করলেন বগুড়া রিজিয়নের নবাগত পুলিশ সুপার,মুনশী শাহাবুদ্দীন

মোস্তফা মিয়া:
  গাইবান্ধা জেলার উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জের হাইওয়ে থানা পরিদর্শন করেছেন, বগুড়া রিজিয়নের সদ্য যোগদান করা পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। আজ রবিবার (৩০ মে) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় পরিদর্শনে আসলে তাকে ফুলের শুভেচ্ছা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত (ওসি) খায়রুল ইসলাম এর পর পরিদর্শন প্যারেডের সশস্ত্র সালাম গ্রহণ করেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বগুড়া রিজিওয়নে যোগদানের পর এটিই তার প্রথম হাইওয়ে থানা পরিদর্শন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,করোনা পরিস্থিতিতে সম্মুখযোদ্ধার ভূমিকায় দায়িত্ব পালন করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণ জনতার কাঁধে কাঁধ মিলিয়ে সেবা দিয়ে যাচ্ছে। আগামীতে হাইওয়েকে আরো নিরাপদ করার ঘোষণা দেয়ার পাশাপাশি দুর্ঘটনা কমাতে চালক, হেলপারদের সাথে নিয়মিত আলোচনা অব্যাহত রাখার কথা বলেন। গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে বিশেষ নজর রাখবেন। যাতে যাত্রীসাধারণের সময় ও অর্থখরচ কম হয়। তিনি সাংবাদিকদের প্রতি গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিরাপদ সড়ক তৈরিতে সহায়তার আহ্বান জানান।
উল্লেখ্য,মুনশী শাহাবুদ্দীন ২০০৫ সালের ২ জুলাই ২৪ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১২ সালের ২৮ মার্চ অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালের ৭ নভেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। চাকরি জীবনে সার্কেল এএসপি হিসাবে নাটোর,সহকারী কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ,সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায়, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসপিবিএন, নাটোর জেলা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে প্লাটুন কমান্ডার,কঙ্গোতে ডেপুটি কমান্ডার,দক্ষিণ সুদানে ডেপুটি কমান্ডার এবং সর্বশেষ মালিতে BANFPU-1 এর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য ২০১০ সালে পূর্ব তিমুরে প্রেসিডেন্ট পদক লাভ করেন। পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন International Humanitarian Laws বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি নড়াইল জেলার লোহাগাড়া থানার স্থানীয় বাসিন্দা। ১৯৯২ সালে লোহাগাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে লোহাগাড়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে বিএ ( সম্মান ) এবং মাস্টার্সে ১ম শ্রেণি অর্জন করেন। বিবাহিত জীবনে ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। তিনি চলতি মাসের গত বৃহস্পতিবার (২৭ মে) ২০২১ ইং বগুড়ায় যোগদান করেন।

বিষয়- প্রশাসন, যোগাযোগ, সড়ক ওজনপথ, উদ্বোধন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর